যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল শনিবার সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গণসংগীত ও সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা উদীচী শিল্প গোষ্ঠী। সংগঠনের সভাপতি মতিউল ইসলাম হিরুর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, মুন্সীগঞ্জ পৌর মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম রিয়াজ, সদর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা, শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, আলী আকবর মিলন, অ্যাডভোকেট নাসিমা আক্তার, মাহফুজুর রহমান লিপু, এইচ কে আলমগীর স্বপন, হুমায়ুন ফরিদ প্রমুখ। পরে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করে।
খবরটি পড়েছেন :62এমন আরো কিছু পোষ্ট:
- মুন্সীগঞ্জে চেতনায় একাত্তরের গুণীজন সম্মাননা
- মুন্সীগঞ্জে ফল ও বৃক্ষমেলা
- মুন্সীগঞ্জ-৩ আসনে মহাজোটের প্রার্থী নিয়ে বিভ্রান্তি
- মুন্সীগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী নিশ্চিত অনিশ্চয়তায় চারদলীয় জোট
- পপুলার লাইফের মুন্সীগঞ্জ জেলার বার্ষিক সম্মেলন
- মুন্সিগঞ্জে রোববার সকাল সন্ধ্যা হরতাল
- ফারইস্ট ইসলামী লাইফের মুন্সীগঞ্জ সার্ভিসিং সেন্টার উদ্বোধন
