হস্পতিবার মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৭৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সদর উপজেলার ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ও মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়। ২৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১৮টি মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসার এই শিক্ষাথর্ীকে সংবর্ধিত করতে নেয়া হয়েছিল নানা উদ্যোগ। রজনীগন্ধা, সনদপত্র ও বই উপহার দেয়া হয় সবাইকে। এর মধ্যে ফলের ক্ষেত্রে জেলা শ্রেষ্ঠ শিৰা প্রতিষ্ঠান প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের সর্বোচ্চ ২৪ শিক্ষাথর্ীকে সম্মানিত হয়। মুন্সীগঞ্জ সচেতন নাগরিক কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে এর আহ্বায়ক খালেদা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন হাওলাদার, মিরকাদিম মেয়র মোহাম্মদ হোসেন রেনু, কিশলয় কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রধান মো.আফজাল হোসেন ভূইয়া,মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল,সাধারণ সম্পাদক ও সনাকের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সামছুল ইসলাম খান, টিআইবি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফজিলা খানম, সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হাসান।
খবরটি পড়েছেন :55
এমন আরো কিছু পোষ্ট:
- মুন্সীগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- মুন্সিগঞ্জে ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য
- মুন্সীগঞ্জের ১৪ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মিত হচ্ছে
- মুন্সীগঞ্জে বীমা দাবির চেক হস্তান্তর
- মুন্সীগঞ্জে ৪৫২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- মুন্সীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার
- মুন্সীগঞ্জে চেতনায় একাত্তরের গুণীজন সম্মাননা
- ডিঙ্গাভাঙ্গায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা
- মুন্সীগঞ্জে ফল ও বৃক্ষমেলা
- মুন্সীগঞ্জে শিক্ষিকা বদলি নিয়ে ত্রিমুখী দ্বন্দ্ব
