Feb122010

মুন্সীগঞ্জ শহরে বেড়েছে মাদক ব্যবসা

কাজী দীপু, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরে বর্তমানে মাদক ব্যবসা ব্যাপক মাত্রায় বেড়েছে। মাদকের আগ্রাসী থাবায় ওলট-পালট হয়ে যাচ্ছে মানুষের সাজানো সংসার। চুরি, ছিনতাই ও চাদাঁবাজি বেড়ে যাওয়ায় অবনতি হচেছ আইন শৃংখলা পরিবেশের । শহরবাসী জানায়, মাদকাসক্ত হয়ে শুধু শহরে নয়, গ্রাম-গঞ্জের অনেক যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের মরণ থাবার বিস্তার দিন দিন বেড়েইে চলেছে। শহরের অধিকাশং পরিবারের কোন না কোন সদস্য মাদকাসক্তে জড়িত। ফেনসিডিল, হেরোইন, গাঁজা আসক্ত হয়ে অকালে ঝড়ে গেছে অনেকের জীবন। বিস্তারিত »

খবরটি পড়েছেন :299
Feb102010

মুন্সীগঞ্জ ছাত্রলীগের সম্মেলন অনিশ্চিত

প্রার্থীদের লবিং-গ্রুপিং
১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে। তারপরও প্রার্থীদের কর্মতৎপরতা থেমে নেই। লবিং-গ্রুপিং অব্যাহত রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ২ ফেব্রুয়ারি সদর থানাসহ বিভিন্ন ইউনিটের চারটি সম্মেলন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বাতিল করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের সম্মেলন অনিশ্চিত হয়ে পড়ে। জেলা সম্মেলনের আগে ছাত্রলীগের সবকটি ইউনিটের সম্মেলন হওয়ার কথা ছিল। বিস্তারিত »

খবরটি পড়েছেন :276
Feb102010

মুন্সীগঞ্জে শিক্ষিকা বদলি নিয়ে ত্রিমুখী দ্বন্দ্ব

কিংকর্তব্যবিমূঢ় থানা শিক্ষা কর্মকর্তা
মুন্সীগঞ্জ সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বদলি নিয়ে মুন্সীগঞ্জে স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। বিধিবর্হিভূতভাবে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার স্ত্রীকে শহরের দুটি স্কুলে শূন্যপদে বদলি করে আনার জন্য স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি পৃথকভাবে সুপারিশ করেন। বিস্তারিত »

খবরটি পড়েছেন :291
Feb062010

টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগের ৪১ সদস্যদের নতুন কমিঠি ঘোষণা

শুক্রবার টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আল-আমিন মোল্লা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে পলাশকান্ত রায়। টঙ্গীবাড়ী উপজেলা মাঠে ছাত্রলীগের সম্মেলনে সংসদ হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিস্তারিত »

খবরটি পড়েছেন :288
Feb042010

১৯ ফেব্র“য়ারি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন

আয়োজনে বর্তমান কমিটি ব্যর্থ হলে কেন্দ্রে বসেই কমিটি ঘোষণা!
কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: সাত বছর পর আগামী ১৯ ফেব্র”য়ারি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বর্তমান জেলা কমিটি সম্মেলন আয়োজনে ব্যর্থ হলে কেন্দ্রে বসেই কমিটি গঠন করে দেয়া হবে বলে কেন্দ্রীয় নেতারা জানিয়ে দিয়েছেন। এদিকে কেন্দ্রীয়ভাবে সম্মেলন করার তারিখ নির্ধারণ করে দিলেও এখনো ¯’ান নির্ধারণ করা হয়নি। তাই সম্মেলন হবে কিনা, এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শঙ্কায় রয়েছেন। এ অব¯’ায় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও সম্মেলন সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড বেশ খানিকটা গতি পেয়েছে। বিস্তারিত »

খবরটি পড়েছেন :302
Jan272010

মুন্সীগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে হামলা-ভাঙচুর : আহত ৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গিবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দ্বিতীয় স্ত্রী ও তার ছেলেরা বৃদ্ধ বাবা, সৎ মা, ভাই ও ভাবীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে। সোমবার রাতে দ্বিতীয় স্ত্রী রুমি বেগম (৫৫) ও তিন ছেলে বাবু (৪৪), লিংকু (২২) ও মাহফুজ (২০) এ তাণ্ডব চালায়। আহতরা হলেন_বাবা জুলহাস মিয়া (৭৫), সৎ মা মর্জিনা বেগম (৬০), সৎ ভাই আ. মান্নান (৪৫), ভাবী নাছিমা (৩৫) ও ভাই মোতালেব স্বপন (৩৫)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মোতালেব স্বপন বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। জানা গেছে, বিস্তারিত »

খবরটি পড়েছেন :297
Jan182010

মুন্সীগঞ্জে ২৫টি দোকান পুড়ে গেছে

সদর উপজেলার মীরকাদিম কাঠপট্টি এলাকার একটি মার্কেটে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। রোববার দিবাগত রাত পৌনে ২টায় কাঠপট্টির নূরপুর পঞ্চায়েত মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন দমকলকর্মীরা। বিস্তারিত »

খবরটি পড়েছেন :353