May142010

মেধা বিকাশে সরকার কাজ করে যাচ্ছে

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, শিশুদের মেধার বিকাশে সরকার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যোগ্য উত্তরাধিকার রেখে যাওয়ার জন্য সকলের এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। তিনি শনিবার সদর উপজেলার মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিক্রমপুর কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। এ্যাডভোকেট ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন আব্দুল করিম ব্যাপারী, মনসুর আহম্মেদ কালাম, মোঃ বাসু, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ শরীফ, মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।

খবরটি পড়েছেন :165
May092010

মুক্তারপুরে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ

কাঁটাতারের বেড়া দিয়ে সেতুর জমি আলাদা করার প্রতিবাদে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে রোববার সড়ক অবরোধ করে কয়েকশ’ গ্রামবাসী। তারা সকাল ৮টা থেকে প্রায় ৯টা পর্যন্ত ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর সামনে অবস্থান নিয়ে সেতু কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লোগান দেয়। তাদের হাতে ছিলো বিভিন্ন ধরনের ফেস্টুন ও ব্যানার। বিস্তারিত »

খবরটি পড়েছেন :181
May042010

মিরকাদিম পৌর জামায়াতের উদ্যেগে মে দিবসের আলোচনা সভা

মিরকাদিম পৌর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গতকাল শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের সেক্রেটারী মো: আহসানুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা শ্রমিক কল্যাণ ফোডারেশনের সভাপতি মাস্টার সিরাজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরকাদিম পৌর জামায়াতের সভাপতি ডা. ইব্রাহীম দেওয়ান, সাঈদ, মোস্তফা হোসেন প্রমুখ। আলোচনা শেষে শতাধিক শ্রমিকদের দুপুরের খাবারের আয়োজন করা হয়।

খবরটি পড়েছেন :242
May032010

মুন্সীগঞ্জে তরুণীকে অপহরণ করতে গিয়ে বখাটে আটক

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার গ্রামে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করতে গিয়ে এক বখাটে তরুণ গ্রেপ্তার হয়েছে। এলাকাবাসী সিরাজ ফরাজী নামে বখাটে তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুলছাত্রীর মা শান্তি রানী মণ্ডল গত শনিবার সকালে সদর থানায় চার বখাটে যুবককে আসামি করে মামলা করেছেন। বিস্তারিত »

খবরটি পড়েছেন :149
Apr292010

শম্ভু আচার্য্য : পটচিত্রের শেষ চিত্রকর ?

samvu 300x94 শম্ভু আচার্য্য : পটচিত্রের শেষ চিত্রকর ? “আজ থেকে প্রায় চার যুগ আগেকার কথা। মুন্সীগঞ্জ জেলার কালিন্দীপাড়ার একটি বাড়ির উঠোনে সুধীর আচার্য্য রং গোলাচ্ছিলেন, পাশে তার স্ত্রী কমলাবালা এলামাটি থেকে মিহি করে কাপড়ের ছাঁকনী থেকে ছেঁকে রং তুলছেন আর একটি বালক এখনো যার পাঠশালায় যাবার সময় হয়ে ওঠেনি, এক মনে কাঠ কয়লা দিয়ে পিঁড়ির ওপরে বিস্তারিত »

খবরটি পড়েছেন :139
Apr282010

পঞ্চসারে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার রাতে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে আহত একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের নাম জাকির হোসেন (৩৪)। তার বাড়ি সদর উপজেলার সিপাহীপাড়ার বল্লালবাড়ি গ্রামে। আহত সদর উপজেলার হাতিমারা গ্রামের সবুজ (২০), নারায়ণগঞ্জের গোপচরের আল-আমিন (২৫) ও মদনগঞ্জের রমজান (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিস্তারিত »

খবরটি পড়েছেন :183
Apr282010

চাঁদাবাজি টেন্ডারবাজিসহ নানা অনিয়মের অভিযোগ

গজারিয়ায় এমপি’র এপিএস’র বিরুদ্ধে
মুন্সীগঞ্জের গজারিয়ার এমপি’র এপিএস শরীফ মাহমুদের বিরুদ্ধে নানা অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। স্খানীয় এমপি ইদ্রিস আলী চলতি মাসের ৭ তারিখে দুই মাসের ব্যক্তিগত সফরে আমেরিকা যান। এমপি’র অনুপস্খিতিতে গজারিয়া এলাকার সব কার্যক্রমের তদারকির দায়িত্ব পান শরীফ মাহমুদ। এ সুযোগে তিনি এলাকায় ব্যাপক অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল,বালু মহালে লুটপাট, নিরীহ লোকদের হয়রানি করছেন বলে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা গত রোববার সাংবাদিকদের জানান। বিস্তারিত »

খবরটি পড়েছেন :165